বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

পুলিশ সদর দপ্তরে বিএনপির প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৬৩ বার

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সাক্ষাত চেয়ে পুলিশ সদর দপ্তরে গেছেন বিএনপির প্রতিনিধি দল।বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে বিএনপির দলটি দুপুরে পুলিশ সদর দপ্তরে পৌঁছান।

জানা গেছে, ১০ ডিসেম্বরে সমাবেশের স্থান ও গ্রেফতার-মামলার বিষয়ে আলোচনা করতে আইজিপির সঙ্গে বৈঠক করবেন বিএনপির প্রতিনিধিদল। তবে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারো কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।চার সদস্যের প্রতিনিধি দলের মধ্যে অন্যরা হচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।এর আগে গত মঙ্গলবার (২৯ নভেম্বর) ডিএমপি ২৬ শর্তে বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়।পরে বিএনপির পক্ষ থেকে বলা হয়, নয়া পল্টনে বিভাগীয় সমাবেশ করার জন্য তারা অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিল। সোহরাওয়ার্দী উদ্যোনে তারা চায়নি। ১০ ডিসেম্বর নয়া পল্টনের সমাবেশের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories