বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

টঙ্গীর হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে পিঠা উৎসব

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১০৫ বার

টঙ্গীর দক্ষিণ আউচপাড়াস্থ হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে পিঠা ও শ্রেণী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে এক আনন্দঘন পরিবেশে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন ধরনের পিঠা পুলি, ফুচকা-চটপটি, কেক, হাওয়াই মিঠাই ও ঝালমুড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিন।
প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো.নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা নোয়াব আলী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেমসহ লিয়াকত আলী খাজা, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম জোহান, সৈকত পাঠান, ফরহাদ হোসেন, সোহেল আরমান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, শিফট-ইনচার্জ নাজমুল আলম, আব্দুল সাত্তার, শাহাদাৎ হোসেন, মাসুদুর রহমান, সিদ্দিকুর রহমান, জাকির হোসেন, আসাদুজ্জামান, কাজী নূর মোহাম্মদ চঞ্চল, সোহেল রানা, বিপুল কুমার, মেহেদুল হক, রাজিয়া খাতুন, মাওলানা নাসির উদ্দিন তাহসিন, ইমরান খান, জান্নাতুল ফেরদৌস শিখা, জিন্নাতারা নিপা, শারমিন আক্তার, মাহমুদা নাসরিন, শাবনূর আক্তার পপি, হালিমা খাতুন ও আব্দুল কাদের প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories