সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টঙ্গীতে যুবতী গনধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতারের পর পুলিশের তদন্তকাজে বাঁধার অভিযোগে সন্তান-পিতা-মাতা আটক

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৫২ বার

টঙ্গীতে যুবতী গনধর্ষনের ঘটনায় ধর্ষক বাবু ওরফে ফরমা বাবু (২৫) গ্রেফতার হওয়ার পর পুলিশী তদন্তকাজে বাঁধা এবং পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ নেতাসহ তার স্ত্রী ও বিশ^বদ্যিালয় পড়ুয়া ছেলেকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে টঙ্গীর ফকির মার্কেটস্থ সালামের আটারকল এলাকার এক যুবতী (১৮) মরকুন এলাকা থেকে বাসায় ফেরার পথে ওই এলাকার বখাটে বাবু ওরফে ফরমা বাবুর নেতৃত্বে ২/৩ বখাটে যুবতীর পথরোধ করে এবং ধাঁরালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং জোর পূর্বক ধর্ষন করে। পরে ওই যুবতী টঙ্গী পূর্ব থানায় এসে বাবুসহ কয়েকজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিত্বে টঙ্গী থানা পুলিশ ফরমা বাবুকে গ্রেফতার করে এবং বাবুর দেয়া তথ্যানুসারে গত ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকার বাসিন্দা এবং টঙ্গী থানা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী লুৎফর রহমান কালুর (৫২) ছেলে স্থানীয় ছাত্রলীগ কর্মী এবং ৪৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এবং রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিয়ার বিভাগে অধ্যয়নরত আসাদুজ্জামান শাওন (২০) খুঁজতে টঙ্গী পূর্ব থানার পুলিশ সদস্যরা তার বাসার সামনে গেলে শাওনের বাবা লুৎফর রহমান কালু বাসা থেকে বেরিয়ে আসে। এ সময় কালুর সাথে পুলিশের কথা কাটাকাটির সৃষ্টি হলে ধর্ষক বাবুর সহযোগীসহ কালু, শাওন ও তার লোকজন পুলিশ সদস্যদের বেদড়ক মারধর করে বলে স্থানীয়রা জানান। এ ঘটনার পর টঙ্গী পূর্ব থানা পুলিশ সরকারী কাজে বাঁধা দেয়ার অভিযোগে ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান শাওন, তার পিতা আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান কালু, মাতা ফাতেমা বেগমকে আটক করেছে।
এদিকে গনধর্ষন, ছিনতাই ও পুলিশীকাজে বাঁধাসহ পুলিশকে মারধরের ঘটনায় পৃথক মামলা হয়েছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories