রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসরে বিডিইউ শিক্ষার্থীদের চতুর্থ স্থান অর্জন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৬৯ বার

তরুণদের সৃজনশীলতাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে শুরু হওয়া সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসরে চতুর্থ স্থান অর্জন করেছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইওটি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের তিন শিক্ষার্থীর একটি দল। আইওটি বেজড ক্রপ রিকমেন্ডেশন সিস্টেম এর উদ্ভাবন
করে তারা এ সাফল্য অর্জন করেন। এ দলে শিক্ষার্থীরা হলেন মো.শাহারিয়ার হোসেন অপু ,তৌসিফ মাহমুদ ইমন এবং নূর- ই ফেরদাউস।
রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
চলতি বছরের ১৩ আগস্ট অনলাইন প্লাটফর্মে নিবন্ধন শুরু হয়ে আইডিয়া রাউন্ড,প্রোটোটাইপ রাউন্ড, অনলাইন ডেমনস্ট্রেশন ও সর্বশেষ ২৮ নভেম্বর সরাসরি উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতাটি শেষ হয়। ‘ক্ষুধামুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, ই-কমার্স, এমার্জিং টেকনোলজি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশন’-এমন ১১টি চ্যালেঞ্জ নিয়ে শুরু হওয়া জাতীয় পর্যায়ের ভার্চুয়াল ইনোভেশন হ্যাকাথন নিবন্ধন করে প্রায় ১২৪ আইডিয়া। এর মধ্য থেকে ৫০ জন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের নিয়ে জুরি বোর্ড ও ২০ জন ইন্ডাস্ট্রি এক্সপার্ট বোর্ডের সদস্যের বিভিন্নভাবে বাছাই করা ৪১টি আইডয়া নিয়ে শুরু হয় এ হ্যাকাথন।
প্রতিযোগিতায় টিম বিডিইউ ফিনিক্সকে সার্বিক দিকনির্দেশনা এবং সহায়তা প্রদান কনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যন সামছুদ্দীন আহমেদ এবং টিম মেন্টর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক সুমন সাহা।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চতুর্থ স্থান অর্জন করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories