বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ঢাকার সমাবেশে ষড়যন্ত্র হলে পাল্টা জবাব দেওয়া হবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৬৩ বার

১০ ডিসেম্বর বিএনপি সমাবেশের নামে কোনো ষড়যন্ত্র করলে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ডিসেম্বর মাস কোনো রাজাকার আলবদরদের মাস নয়।আজ শনিবার (২৬ নভেম্বর) তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যারা সমাবেশের নামে বিভিন্ন স্থানে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, তাদের ধারণা ১০ ডিসেম্বর সমাবেশের পর এই সরকারই থাকবে না।

ডিসেম্বর মাসে রাজাকারদের হুমকিকে বাংলাদেশের মানুষ কখনও পরওয়া করে না। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যদি কোনো ষড়যন্ত্রের পথ খোঁজেন তার উচিত জবাব দেওয়া হবে।হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories