বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বিএনপিতে জায়গা পেতে সাক্কু-নিজামের নতুন কৌশল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৪৮ বার

দলীয় নির্দেশনা অমান্য করায় বহিষ্কার হন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। গণসমাবেশ ঘিরে তৎপর হওয়ায় ফের আলোচনায় তারা। সিনিয়র নেতারা বলছেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে দলীয় প্লাটফর্মে আসার সুযোগ নেই তাদের।কুমিল্লা সিটির সাবেক দুইবারের মেয়র মনিরুল ইসলাম সাক্কু। আর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। সম্প্রতি সিটি নির্বাচনে মেয়র পদে এ দুজন লড়াই করেছিলেন। এরপর তাদের বহিষ্কার করে বিএনপি।

শনিবারের (২৬ নভেম্বর) গণসমাবেশ ঘিরে মাঠে তৎপর হওয়ায় ফের আলোচনায় তারা। গুঞ্জন, দলে ফিরছেন তারা।মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার বলছেন, দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা গণসমাবেশে অংশ নেবেন।মনিরুল হক সাক্কু বলেন, শিকল দিয়ে বেঁধে যদি স্টেজে তোলে আমি উঠব না। বললেও আমি যাব না। আমার কথা হলো, আমি মাঠে থাকব সাধারণ কর্মী হিসেবে, জনগণ হিসেবে।নিজাম উদ্দিন কায়সার বলেন, আমাদের আর এটা নিয়ে চিন্তার বিষয় নেই। আমরা এখন কুমিল্লার মানুষের মতো উৎসাহ-উদ্দীপনায় ক্ষণগণনা করছি কখন ২৬ নভেম্বর আসবে।কেন্দ্রীয় নেতারা বলছেন, তারা আজীবনের জন্য বহিষ্কার। কেউ যদি দাঁড়িয়ে বলে, আমি বহিষ্কৃত কিন্তু খালেদা জিয়ার জন্য, বিএনপির জন্য কাজ করতে চাই, এখানে আমার বাধা দেয়ার কোনো সুযোগ নেই। তার জায়গা থেকে সে করবে। কিন্তু সে আমার মঞ্চে বা প্লাটফর্মে আসতে পারবে না।প্রচারণায় মাঠ সরগরম রাখার পাশাপাশি সমাবেশস্থলে ব্যানার-ফেস্টুনে অবস্থান তুলে ধরার প্রয়াস চালাচ্ছেন বহিষ্কৃতরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories