শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

২৮ নভেম্বর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৬৪ বার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। রোববার রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব এ আদেশ জারি করেন।

জানা যায়, বিএনপি সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে জানিয়ে এর প্রতিবাদে আজ সোমবার পৌরসভার সামনের দিকে জনসমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। অন্যদিকে পৌরসভার ঠিক পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল আয়োজন করে দলটি। একই দিনে কাছাকাছি স্থানে সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।ইউএনও তৃলা দেব জানান, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা বাজার ও তার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories