হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ী অগ্রযাত্রা কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৫ তম বার্ষিক সাধারন সভা দিন ব্যাপি সমিতির কার্যালয়( অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে) অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
পরে প্রথম অধিবেশনে আলোচনার শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সংগঠনের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়,সংগঠনের চেয়ারম্যান আঃ আজিজ খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা,মেয়র ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক খায়রুল আলম ভুঞা, জেলা পরিষদ সদস্য কাঞ্চন সরকার, অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান, সমবায় কর্মকর্তা কামরুল হুদা,কাউন্সিলর মকবুল হোসেন,মনিরুজ্জামান স্বাধীন, রেবেকা সুলতানা,ব্যাবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদ,বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও সম্পাদক বৃন্দ, সকল সদস্য সহ বিশিষ্ট ব্যক্তি।বক্তারা বলেন সংগঠনটি যে ভাবে এগিয়ে যাচ্ছে যদি এই ভাবে এগিয়ে যায় তবে তা এ এলাকায় দৃষ্টান্ত যাপন করবে।দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সম্পাদক কামাল হোসেন বার্ষিক রিপোর্ট পেশ ও কার্যবিবরণী পাঠ করেন,এবং কয়েকটি সংশোধনী,ও বাজেট পেশ করেন যা আলোচনা শেষে পাশ করা হয়,সর্বশেষ শ্রেষ্ট সঞ্চয়ী ও লটারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দুপুরের খাবার বিতরন করা হয়।
Leave a Reply