গাজীপুর মহানগর আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আজমত উল্লাহ খান র্নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এ্যাড. আতাউল্লাহ মন্ডল।
শনিবার (১৯ নভেম্বর) গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভাপতি পদে এ্যাড.আজমত উল্লাহ খান পূর্ণর্নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড.আতাউল্লাহ মন্ডল। বিকেল পাঁচটার দিকে নতুন নেতাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গাজীপুর সিটি করপোরেশন হওয়ার পর ২০১৫ সালে আজমত উল্লাহ খানকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামীলীগের কমিটি গঠক করা হয়।
পরবর্তীতে ২০১৬ সালের নভেম্বর মাসে ৭১ সদস্য বিশিষ্ট মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদেরও অনুমোদন দেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ২০২১ সালের ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ হারান সাময়িক বহিষ্কৃত মেয়র এ্যাড. জাহাঙ্গীর আলম।
তাকে বহিষ্কারের পর ওই বছরের ২৫ নভেম্বর জাহাঙ্গীর আলমের পরিবর্তে গাজীপুর মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয় এ্যাড.আতাউল্লাহ মণ্ডলকে। তিনি মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
Leave a Reply