বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৬৮ বার

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে। ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর আজ প্রথম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

ইতোমধ্যে সম্মেলন মঞ্চে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমানা আলী টুসি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মলনস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।
এদিকে শনিবার সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলের উদ্দেশে আসা শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। পদপ্রত্যাশী নেতা ও তাদের কর্মী-সমর্থকদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও শত শত তোরণে ছেয়ে গেছে পথঘাট।
কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তে টঙ্গীর পর থেকে সমাবেশস্থল পর্যন্ত নির্মাণ করা হয়েছে তোরণ। সম্মেলনকে ঘিরে মহানগর ও জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। আজকের সম্মেলনে কে হবেন সভাপতি ও সাধারণ সম্পাদক তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
আওয়ামী লীগ নেতারা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে অধিষ্টিত হচ্ছেন তা নির্ধারণ করবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories