বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সম্মেলন ১৯ নভেম্বর

মৃণাল চৌধুর সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৬৮ বার

গাজীপুর মহানগর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৯ নভেম্বর শনিবার । এ সম্মেলনকে ঘিরে সভাপতি সাধারণ সম্পাদক পদে তৃনমূল নেতার্কমীদের মধ্যে পছন্দের র্প্রাথীকে নির্বাচিত করার প্রচার প্রচারণা ছিলো শীর্ষে । গাজীপুর মহানগর ত্রি-বাষিক সম্মেলনে আওয়ামীলীগের কমিটি কেমন হবে এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। কমিটিতে কে বা কারা আসছেন সভাপতি, সাধারণ সম্পাদক হয়ে এমন কড়া নজর এবং বিচার বিশ্লেষণ করছে স্থানীয় বিএনপি হাইকমান্ডের নেতার্কমীরা। আগামীদিনে রাজপথের আন্দোলন সংগ্রামকে সামনে রেখে বিএনপি কড়া নজর রাখছে আওয়ামী লীগের গাজীপুর মহানগর সম্মেলনের দিকে।

অপরদকিে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থকেে বাদ পড়া মেয়র জাহাঙ্গীর আলমের বিকল্প হয়ে কে এই পদে আসছেন তারও চুলচেরা বিশ্লেষণ চলছে আওয়ামী পরিবারে। অনেকেই মনে করেন, সাধারণ সম্পাদকের দায়িত্বে রাজপথের লড়াকু সৈনিক ছাড়া অন্য কেউ দায়িত্বে আসলে রাজধানীর সীমান্তর্বতী জেলা গাজীপুরে খালি মাঠে বিরোধী পক্ষ রাজনৈতিক বাজিমাৎ করতে পারে । ফলে দক্ষ সাধারণ সম্পাদক দায়িত্ব দেয়া একান্ত প্রয়োজন। রাজধানী ঢাকার সীমান্তর্বতী জেলা গাজীপুর রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বর্পূণ বটে। এখানে দরকার সাংগঠনিক ভাবে শক্তিশালী নেতৃত্ব। ইতিমধ্যে স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়েছে। উক্ত সম্মেলন ঘিরে টঙ্গী আওয়ামীলীগ র্কাযালয়ে প্রতিদিনই নেতার্কমীদের মধ্যে ছিলো তুমুল লড়াই। গাজীপুর মহানগরের সবগুলো ওর্য়াড র্কাযালয়ে ছিলো গভীর রাত র্পযন্ত সভা সমাবশে, আলোচনা আড্ডা। গাজীপুররে রাজবাড়ী ময়দানে অনুষ্ঠিত হওয়া এ সম্মলেনের তারিখ ঘোষণার পর থেকে স্থানীয় আওয়ামী মহলে ব্যাপক চাঙ্গাভাব দেখা গেছে। ব্যাপক আগ্রহে মহানগর কমিটি গঠন করতে ইতিমধ্যে থানা কমিটির তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। মহানগর আওয়ামীলীগের সম্মেলনে কে হয়ে আসছেন নতুন সভাপতি আর সাধারণ সম্পাদক? এমন ভাবনায় আওয়ামী লীগের নেতার্কমীদের পাশাপাশি বিরোধী বিএনপির নেতার্কমীদের মাঝেও সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। স্থানীয় বিএনপি মনে করছে মহানগর আওয়ামীলীগে সভাপতি সাধারণ সম্পাদক পদে শক্তিাশালী নেতৃত্ব আসলে তাঁদের রাজপথের লড়াই সংগ্রামে ব্যঘাত ঘটতে পারে। তাই বিএনপি মনে প্রাণে চাইছে গাজীপুর মহানগর আওয়ামীলীগে র্দূবল নতুন নেতৃত্ব আসুক। সামনের দিনগুলোতে আওয়ামী নেতার্কমীদের রাজপথে রাজনৈতিক পরীক্ষার সময়। রাজনীতির উত্তপ্ত সময়ে রাজপথের লড়াই সংগ্রামে নেতৃত্ব দেয়ার সঠিক নেতা নির্বাচনে ভুল করলে রাজধানী ঢাকার পাশের জেলা গাজীপুর, বিশেষ করে গাজীপুর মহানগর অঞ্চলের রাজপথ কব্জায় রাখাও জরুরী হয়ে পড়ছেে সরকারি দল আওয়ামী লীগের জন্য।
স্থানীয় এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের ভেবেচিন্তে সীদ্ধান্ত নেয়া নীতিগত হবে বলে মনে করছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা। সামনের রাজনৈতিক আন্দোলনে রাজপথে সরকার হঠানো, সরকার টিকিয়ে রাখার সংগ্রামে গাজীপুর মহানগর আওয়ামীলীগ বিশেষে ভুমিকা পালন করবে এমনটাই মনে করছেন স্থানীয় আওয়ামীলীগ সর্মথক এবং সাধারণ মানুষজন।

গাজীপুর সিটির ৫৭ টি ওর্য়াড জুড়ে এখন সাজ সাজ রব চলছে। চারদিক থেকে সম্মেলনে আসবে দলীয় নেতাকর্মীরা। তৃনমুল নেতার্কমীরা নিজ নিজ পছন্দের র্প্রাথীর পক্ষে ব্যানার ফেস্টন রাস্তাঘাটে টানিয়ে জানান দিয়েছেন, তাঁদের নেতাকে সভাপতি সাধারণ সম্পাদক করার। ইতিমধ্যে সভাপতি পদে নতুন দু-একজনের নাম শোনা গেলেও সাধারণ সম্পাদক পদে ১০/১২ জনের নাম ব্যাপক প্রচার-প্রচারণায় উঠে এসেছে। এরা হচ্ছেন, শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলের চাচা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, ভারপ্রাপ্ত সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, সাংগঠনকি সম্পাদক মজিবুর রহমান (বেনসন মজিবুর), সদস্য এডভোকটে আবদুল হাদী শামীম, যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগরে সাবেক সভাপতি ব্যারিষ্টার সাজ্জাদ হোসেন ও সাবেক ভিপি আবদুল হালিম সরকার ও বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মন্ডল প্রমূখ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আজকের সম্মেলনকে ঘিরে হয়ে উঠেছে একটি বড় প্রচার মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই প্লাটর্ফমে নিজ নিজ মনের মতো র্প্রাথীর ছবি দিয়ি দাবি জানানো হচ্ছে তাঁদের র্প্রাথীকে নির্বাচিত করার। এমন পরিস্থিতিতে সভাপতি সাধারণ সম্পাদক এ দুটি পদ মূলত কেন্দ্রীয় নেতৃত্বের চাহিদা অনুযায়ী সচরাচর নেতা নির্বাচিত হয়ে থাকেন। এখানেও এর ব্যতিক্রম ঘটবে না এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, দেশের সবচাইতে বড় সিটির বড় দুটি পদে কারা আসবেন তা সর্ম্পূণ নির্ভর করছে দলীয় সভানেত্রী মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। সৎ, ত্যাগী, রাজপথের লড়াকু সৈনিকরাই র্শীষ পদে আসবেন এমনটাই আশা মন্ত্রী রাসেলের।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের দ্বিতীয় গোপালগঞ্জ। এ ধারা অব্যাহত রাখতে গাজীপুর মহানগর আওয়ামীলীগের লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এমন নেতাকর্মীদের স্থান করে দেয়ার জন্য শীর্ষ নেতাকর্মীদের প্রতি জোড় দাবী জানান। মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ বলেন, আওয়ামী রাজনীতিতে আগে পরে রাজপথে জানবাজি রেখে আন্দোলন সংগ্রাম করা নিবেদিতি “ইয়াং জেনারেশনদের” মহানগরের বড় দু,টি পদে আসা এখন সময়ের দাবী। গাজীপুর মহানগর আওয়ামী লীগের র্বতমান সভাপতি পদে আছেন, এডভোকেট আজমত উল্লাহ খাঁন, সাধারণ সম্পাদক ছিলেন সদ্য অব্যহতি পাওয়া গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। র্বতমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতাউল্লাহ মন্ডল। লড়াই সংগ্রামে চিহ্নিত সাধারণ সম্পাদকের এই পদটি এখন ভারপ্রাপ্ত দিয়ে চলছে। অব্যহতি পাওয়া সাধারণ সম্পাদক মেয়র জাহাঙ্গীর আলমের বিকল্পে এবার সাধারণ সম্পাদক পদে কে নতুন নেতা হয়ে আসছনে ? এমন ভাবনায় আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির স্থানীয় হাইকমান্ডও ভাবছে সামনের রাজপথে সরকার হটাও, সরকার রক্ষা করার আন্দোলন সংগ্রামে রাজপথ কাদের নিয়ন্ত্রণে থাকব? প্রবীণ রাজনৈতিক র্বতমান গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতরি দায়িত্ব পালন করছেন এডভোকেট আজমত উল্লাহ খাঁন। সামনে রাজপথের লড়াই সংগ্রামে জানবাজি রখেে যারা নেতৃত্ব দেবেন তাঁদেরই শেষমেশ দেখা যাবে গাজীপুর মহানগর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মলেনের নতুন কমটিতিে এমনটাই প্রত্যাশা সকল নেতাকর্মীদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories