হালুয়াঘাট উপজেলা ৩০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হক সায়েম চেয়ারম্যান উপজেলা পরিষদ, খায়রুল আলম ভূঞা, সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ, ও মেয়র, হালুয়াঘাট পৌরসভা, খোরশিদ আলম, উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ, বাবুল সরকার, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ, আর ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান, আবদুর রশিদ, সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, কর্মশালায় অংশ গ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন, হালুয়াঘাট পৌরসভার সকল কাউন্সিলর, উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার ,পুলিশ সদস্য,সরকারী কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন এবং মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার বিভিন্ন পরামর্শ দেন, এবং সমাজকে মাদক মুক্ত করার অংঙ্গিকার করেন।মেয়র খায়রুল আলম ভুঞা আজকের কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বলেন এবং এর সফলতা সকলের সহযোগিতায় কামনা করেন।কর্মশালায় সভাপতিত্ব করেন সোহেল রানা, উপজেলা নির্বাহী অফিসার।
Leave a Reply