বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বিজয় অর্জনের কোনো বিকল্প নেই : ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৫৭ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের লক্ষ্যে অটল ও অটুট থাকব। এবার আমাদের বিজয় অর্জন করতেই হবে; আর কোনো বিকল্প নেই। আজ বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে তিনি সমাজকে বদলে দিতে চেয়েছেন। তার লক্ষ্য ছিল নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায় করা।তিনি বলেন, ‘এখন যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে আমাদের লক্ষ্য রাখা দরকার আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা যেন আপস না করি।’বিএনপি মহাসচিব বলেন, আমরা যদি মাওলানা ভাসানীকে অনুসরণ করি তাহলে, বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে তার থেকে কিছুটা হলেও সামনে এগিয়ে যেতে পারবো। এখন সব থেকে বড় প্রয়োজন ত্যাগ, ত্যাগ স্বীকার করলে সামনে এগিয়ে যাওয়া যাবে। তিনি বলেন, দেশকে আবার নির্মাণ করতে হবে, এটা অত্যন্ত সত্য কথা। ক্ষমতাসীন দল ৫০ বছরে দেশকে ধ্বংস করে ফেলেছে, বিশেষ করে এই ১৪ বছরে আরও বেশি ধ্বংস করে ফেলেছে এটাকে আবার নতুন করে তৈরি করতে হবে।’

ফখরুল বলেন, আমরা আশার দিক দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমাদের সমাবেশগুলোতে যোগ দিচ্ছে কারা। লুঙ্গি পরে আসছে, হাতে একটা ব্যাগ নিয়ে আসছে, তিন দিনের প্রস্তুতি নিয়ে সমাবেশ স্থলে আসছে এবং তারা খোলা আকাশের নিচে অবস্থান করছে। আমরা এটাকে সঠিকভাবে ধারণ করে সঠিক জায়গায় নিয়ে যেতে পারি শুধুমাত্র আমাদের জন্য, তা নয়। গোটা বাংলাদেশের জন্য, গোটা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য। জনগণের যে অধিকার তা ফিরিয়ে আনার জন্য। তাহলেই সফল হওয়া সম্ভব।বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা যদি সত্যিকার অর্থে দেশ প্রেমিক হই, আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে নিজেদের দেশ মনে করি, সত্যিকার অর্থে দেশের মানুষগুলোকে নিজেদের মানুষ মনে করি; তাহলে একটাই মাত্র দায়িত্ব মাওলানা আবুল হামিদ খানকে স্মরণ করে, জিয়াউর রহমানকে স্মরণ করে, খালেদা জিয়াকে সামনে রেখে ও তারেক রহমানকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।’তিনি বলেন, মলানা ভাসানী বলেছিলেন ‘আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা আর তাদের হাতে রয়েছে গোলামির জিঞ্জির’। যে পতাকা আমরা বহন করছি, লালন করছি সেই পতাকা আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই, অস্তিত্বের সংগ্রাম।ফখরুল বলেন, এ লড়াইয়ে আমাদের বিজয় হতেই হবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে প্রতিমুহূর্তের স্মরণ করতে হবে। মাওলানা হামিদ খান ভাসানীকে প্রতিমুহূর্তে আমরা স্মরণ করব, তার পথে আমরা চলবো; মনে করি তাহলেই আমরা সফল হব।বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও শামসুজ্জামান দুদুর সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories