বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

এই প্রথম পদ্মা সেতু পার হলেন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৪১ বার

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষ করে এই প্রথম পদ্মা সেতু পাড়ি দিলেন বিএনপির নেতারা। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারাও ছিলেন।শনিবার বিকেলে ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু পাড়ি দেয় বিএনপি মহাসচিবসহ অন্যান্য নেতার গাড়ি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমীর খসরুসহ দলের শীর্ষ নেতারা বিভাগীয় সমাবেশে যোগ দিতে শুক্রবার বিকেলে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরে যান। এরপর শনিবার সমাবেশ শেষ করে আবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় ফেরেন।বরিশাল বিভাগীয় গণ সমাবেশে যোগ দিতে তিনি ঢাকা টু বরিশাল বিমান ব্যবহার করলেও ফরিদপুরের সমাবেশে বিএনপির নেতারা দক্ষিণাঞ্চলে সর্ববৃহৎ এ সেতুর  উপর দিয়ে যাতায়াত করলেন। এর আগে বিএনপি মহাসচিব পদ্মা সেতুর উপর দিয়ে সফর করেননি।বিএনপি নেতারা দাবি করছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জনগণের টাকায় করা এই সেতু দিয়ে যাতায়াত করবেন না এমনটা কখনোই বলেননি। তাই পদ্মা সেতুকে জড়িয়ে বিএনপির মহাসচিব এর নামে যে গুঞ্জন উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories