বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

২০৪১ সালের মধ্যে সকলে মিলে উন্নত বাংলাদেশ গড়ব: নসরুল হামিদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬৬ বার

জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশনায় বাংলাদেশের সকলে মিলেমিশে ২০৪১ সালের মধ্যে সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ট্রাস্টি ও বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।শনিবার (১২ নভেম্বর) সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসরের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সূচনা তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, `ভিডিওতে দেখে আসছি সেই ১৪ সাল থেকে তরুণদের জয়মালা। আজকে সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষের উপরে। ৫০০র অধিক সংগঠন সারা বাংলাদেশে একদম প্রান্ত থেকে উঠে এসেছে আমাদের সাথে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যার চিন্তা ভাবনায় ইয়াং বাংলা প্ল্যাটফর্ম আজকে এত বড় একটা জায়গায় পরিণত হয়েছে৷এসময় তিনি  মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে।  আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে সজিব ওয়াজেদ জয়কে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।এ বছর ৫টি ক্যাটাগরির প্রতিটিতে দুটি করে ১০টি সংগঠনকে জয় বাংলা বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও দেশের জন্য বিশেষ অবদান রাখায় দুইজন পেয়েছেন ‘লাইফ টাইম’ বা আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories