বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

দূরন্ত বিপ্লবের মৃত্যুতে ফরিদুন্নাহার লাইলীর শোক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬১ বার

বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দূরন্ত বিপ্লব (৫১) এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী । আজ রবিবার ১৩ নভেম্বর ২০২২ এক শোকবার্তায় তিনি প্রয়াতর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।সেইসাথে অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন। ফরিদুন্নাহার লাইলী সাংবাদিকদের জানান, দুরন্ত বিপ্লব ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের আগে তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ। গতকাল শনিবার বিকালে পাগলা ঘাট থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইতিমধ্যে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শেখ ফরহাদ জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, সমান কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে।তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন। তিনি বলেন, কেরানীগঞ্জে তার কৃষি খামার ছিল। উচ্চশিক্ষা অর্জনের পর দেশের মানুষের হাতে বিষ মুক্ত খাবার পৌঁছে দিতে এই খামার গড়ে তুলেছিলেন তিনি। ফরিদুন্নাহার লাইলী উপ-কমিটির সকল সদস্যকে আজ রবিবার বাদ আছর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির মসজিদে দুরন্ত বিপ্লবের জানাজায় উপস্থিত থাকার জন্য জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories