শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে ডাকাত সর্দারসহ আটক-৫

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৪৮ বার

কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের সর্দার শিপনসহ ৫ ডাকাতকে আটক করেছে। এ সময় ডাককাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ‍্যান, একটি মোটর সাইকেল ও একটি লোহার তৈরি তালা কাটার মেশিন জব্দ করে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

আটককৃত আসামিরা হলো; ডাকাত সর্দার জাকির হোসেন শিপন নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের সোলেমান প্রকাশ ইউসুফ মেকারের ছেলে, তাঁর ভাই মোঃ সুজন, মো: সোহেল রানা কবিরহাটের চরগুইল্লাখালী গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে, শাখাওয়াত হোসেন আরিফ লক্ষীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে ও মো: আলাউদ্দিন কুমিল্লা চান্দিনা উপজেলার দল্লাই নবাবপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

সিনিয়র সহকারি পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল জাহিদুল ইসলাম জানান , গত ১৮ সেপ্টেম্বর গভীর রাতে ৬-৭ জনের সংঘবদ্ধ ডাকাতদল উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করায় একটি এগ্রো ফার্মের গেইট কেটে প্রবেশ করে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। এরপর তারা ফার্মের ৩ সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্র দেখিয়ে একটি রুমে আটকে রেখে এগ্রো ফার্মের ভিতর থেকে ৬টি ষাঁড় গরু পিকআপ গাড়ীতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সুপার আব্দুল মান্নানের নির্দেশনায় মামলা রুজু হওয়ার পর ঘটনাস্থলের সিসি ক্যামেরা হতে ঘটনায় জড়িত আসামীদের দৈহিক বর্ণনার তথ্য সংগ্রহের পাশাপাশি তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। চাঞ্চল্যকর মামলা হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা, কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নোয়াখালী জেলার কবিরহাট ও সেনবাগ থানা এলাকা হতে সিসি টিভি ফুটেজে শনাক্তকৃত আন্তঃজেলা গরু ডাকাত দলের সর্দার শিপন সহ তাঁর ৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত আলামত একটি পিকআপ ভ‍্যান গাড়ী, একটি মোটর সাইকেল ও তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories