রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

ট্রেন থেকে নামতে গিয়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৬২ বার

জয়পুরহাট রেল স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  শিক্ষার্থী রাহুলের মৃত্যু হয়েছে।শুক্রবার (১১ নভেম্বর) ভোররাত ৪টা ৭ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনে এসে পৌঁছে।

নিহত রাহুল ইসলাম (২৩) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া মহল্লার মৃত শাহরিয়ার রইচের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এর তয় বর্ষের শিক্ষার্থী।পুলিশ ও পরিবার জানান, ভোরে খুলনা থেকে ছেড়ে  আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনে এসে পৌঁছে। এ সময় ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।  তার কাছে ছিল একটি ট্রেনের টিকিট, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন। মোবাইল ফোন ও সিম নষ্ট হয়ে গেছে।সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, সিআইডিকে খবর দিয়েছি, তারা আসার পর  মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories