বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূবাইল থানা আওয়ামী লীগের শ্রদ্ধা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৭৮ বার

গাজীপুর মহানগরে পূবাইল থানা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আজিজুর রহমান শিরিষ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহিদ আল মামুনের নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার (০৯ নভেম্বর) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে এ শ্রদ্ধা জানান।
এছাড়া বনানীতে শহীদ মোহাম্মদ ময়েজ উদ্দীনের কবরস্থানে ও নগরীর হায়দরাবাদে ভাওয়াল বীর প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্ল্যাহ মাস্টার এমপির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোমেন মিয়া, কাউন্সিলর আব্দুস ছালাম, সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির, মহানগর যুবলীগের আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব, ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক হাসানুল, সদস্য সচিব সোলেমান মোল্লা, আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ আলী, হাজী মোতালেব, বিকাশ চন্দ্র সরকার, মোতাহার হোসেন প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories