শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বিএনপির বিভাগীয় গণসমাবেশ, তিনদিন আগেই ফরিদপুরে বিএনপির নেতাকর্মীরা হাজির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৯৫ বার

ফরিদপুরে ১২ নভেম্বরের বিভাগীয় সমাবেশে অংশ নিতে প্রথম দল হিসেবে শরিয়তপুর থেকে কয়েকশো নেতাকর্মী ফরিদপুরের কোমরপুরে জনসভাস্থল আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠে পৌঁছেছেন।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদারের নেতৃত্বে বুধবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে তারা সমাবেশস্থলে এসে পৌঁছান।

শরিয়তপুর জেলা বিএনপির সদস্য গাউসুর রহমান জানান, রাত ৮টার দিকে তারা চারটি ট্রাকযোগে শরিয়তপুর থেকে রওনা দিয়ে রাত দশটার দিকে গণসমাবেশস্থলে এসে পৌঁছান। তাদের সঙ্গে খোকন তালুকদার ছাড়াও শরিয়তপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলীসহ নেতাকর্মীরা রয়েছেন।বিএনপি নেতা খোকন তালুকদার জানান, প্রথম দল হিসেবে রাতে শরিয়তপুর নেতাকর্মীদের একটি মাত্র অংশ এখানে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে আরও নেতারা আসবেন। প্রায় দশ হাজার নেতাকর্মী তাদের শরিয়তপুর জেলা থেকে এই গণসমাবেশে যোগ দিবেন। শরিয়তপুরের বিএনপির এই নেতাকর্মীরা জনসভাস্থলেই রাত যাপন করেন।ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম জানান, সরকার এই গণসমাবেশে আসা জনস্রোত বাধাগ্রস্ত করতে নানাভাবে বিঘ্ন সৃষ্টি করেছে। এজন্য নেতাকর্মীরা আগেভাগেই সমাবেশস্থলে আসছেন।সারাদেশে বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ১২ নভেম্বর বেলা ১১টায় গণসমাবেশ শুরু হবে। তবে যেহেতু পথে পথে নানা বাধা এবং গণসমাবেশে জনসমাগম সংকুচিত করতে সরকার বিঘ্ন ঘটাচ্ছে তাই নির্ধারিত সময়ের আগে থেকেই এই গণসমাবেশ চলবে।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলবে ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশ। এরপর প্রথম ধাপের কর্মসূচি শেষে ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশের মাধ্যমে দ্বিতীয় ধাপের কর্মসূচি শুরু হবে।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, সমাবেশকে ঘিরে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক দায়িত্ব নির্বিঘ্ন রাখতে পুলিশ কাজ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories