বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

পূবাইল থানা আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সম্পাদক জাহিদ আল মামুন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৮০ বার

গাজীপুর মহানগরের পূবাইল থানা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পূবাইল থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ এর সভাপতিত্ত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য কর্নেল ফারুক খান (অব:) । তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। এ সম্মেলনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে দলকে শক্তিশালী করতে হবে।পূবাইলে এত সুন্দর সম্মেলন উপহার দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান।বিশেষ অতিথি ছিলেন, মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। মেহের আফরোজ চুমকি এমপি, মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। জাহিদ আহসান রাসেল এমপি, প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শাহাবুদ্দিন ফরাজী, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা ছিলেন, আতাউল্লাহ মন্ডল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গাজীপুর মহানগর আওয়ামী লীগ। আসাদুর রহমান কিরণ, ভারপ্রাপ্ত মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এম জাহিদ আল মামুন এর সঞ্চালনায় পুবাইল থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনেয়ারা সিদ্দিকী জুলি। গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার (রাসেল)। ১ নং যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু, মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব। অতিথিদের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য সম্মেলনের প্রথম পর্ব শেষে সম্মানিত অতিথিবৃন্দ পূবাইল থানা আওয়ামী লীগের আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করেন। এতে সর্বসম্মতিক্রমে পুবাইল থানা আওয়ামী লীগের আলহাজ্ব আজিজুর রহমান শিরিষকে সভাপতি এবং অধ্যক্ষ এম জাহিদ আল মামুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দীর্ঘ ১৯ বছর পর এ কমিটি ঘোষণা করা হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories