শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়ায় ১৯৪০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৪৬ বার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় (১৯৪০) ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ
গ্রেফতারকৃত হলেন- আঃ করিম(৩৮) পিতা নূর মোহাম্মদ সাং রুমালিয়ারছরা হাসেমিয়া মাদ্রসা সংলগ্ন, থানা কক্সবাজার জেলা কক্সবাজার।
পুলিশ সুত্রে জানা যায়,৫ ডিসেম্বর রাতআনুমানিক ১০.৪০ টায় গোপন সাংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জন সার্কেল ফারজানা ইয়াছমিন এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ এ এফএম নাসিম এর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত আমিরুল ইসলাম তত্ত্বাবধানে এসআই নাহিদ সঙ্গীয় একটি চৌকষ ফোর্স নিয়ে আভিযানিক দল কাপাসিয়া সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন কিন্তু পুলিশের সক্রিয় ভূমিকায় তাকে ধরে ফেলেন। এ-সময় তার পেন্টের পকেটে কালো রং এর প্লাস্টিকে মোড়ানো দুটো প্যাকেট থেকে ১৯৫০(উনিশশত পঞ্চাশ) পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আঃ করিমকে গ্রেফতার করতে সক্ষম হন।
সোমবার দুপুরে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম গণমাধ্যমকে জবাবদিহি কে জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়,দীর্ঘদিন ধরে চক্রটি গাজীপুরের কাপাসিয়াসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে তাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে
এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম সম্পন্ন করে আদালতে প্রেরন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories