রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

হালুয়াঘাটে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সমীর সরকার. হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৬৩ বার

জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে হালুয়াঘাট উপজেলা ও পৌর শাখা কর্তৃক এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
হালুয়াঘাট পৌরসভার ৬ নং ওয়ার্ডে পাগলপাড়া বাজারে খোলা মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।হালুয়াঘাটের বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে সমাবেশ স্থলে এসে হাজির হয়।বিএনপি উত্তর ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যাপক এ কে এম এনায়েত উল্ল্যাহ কালাম এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ওয়ারেস আলী মামুন ও শরিফুল আলম জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব সালমান উমর রুবেল, হানিফ মোঃ শাকের উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মজাদ আলী, আবু হাসনাত বদরুল কবির, আরফান আলী, আব্দুল হামিদ মোঃআলীআশরাফ, আলমগীর আলম বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন যুব নেতা আবদুল আজিজ । কর্মী সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে এখন শুধু সময়ের ব্যাপার। আন্দোলনের মাধ্যমে বাকি কাজটুকু সতর্কতার সাথে শেষ করতে হবে। তারা আরো বলেন, যে কোন মূল্যের বিনিময়ে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে খালেদা জিয়াকে মুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাক সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ঘটন করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories