গত বুধবার ০২ নভেম্বর , ২০২২ খ্রিঃ বিকাল ৪ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), গাজীপুর জেলার উপ-পরিচালক মেহেদী হাসান মহোদয়ের নির্দেশে পরিদর্শক সুমনুর রহমান এর নেতৃত্বে চৌকস একটি দল কোনাবাড়ী থানার কোনাবাড়ী ফ্লাইওভার এর পূর্ব মাথার ঢালে মাদকবিরোধী অভিযান করে ৩৩০০ এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশনসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের সদস্য রংপুরের পীরগঞ্জ উপজেলার রিয়াদ হোসেন (২৬) কে গ্রেফতার করেছে। এ ঘটনায় পরিদর্শক মোঃ সুমনুর রহমান বাদী হয়ে কোনাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করেেছন।
পরিদর্শক মোঃ সুমনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কােনাবাড়ী থানা এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে উপরোক্ত মাদকসহ গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।
এ ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply