দক্ষতা ও দেশপ্রেমে ঘাটতির কারণে পুলিশের কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপে তিনি এ কথা জানান।
এক প্রশ্নে মন্ত্রী বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। চাকরির ২৫ বছর বয়স হলে যদি কারও কর্ম-দক্ষতার ঘাটতি পড়ে যায়, দেশপ্রেমে ঘাটতি পড়ে যায় তাহলে সরকার ব্যবস্থা নিতে পারে।
তিনি আরও বলেন, সে যদি কাজ না করে, বসেই থাকে, দায়িত্ব পালন না করে তবে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারে।
Leave a Reply