টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৯ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। টঙ্গী নদী বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ০১টি তলোয়ার, ০১টি চাইনিজ কুড়াল, ০১টি ছুরা, ০৪টি সুইচ গিয়ার ও ০২টি চাকু উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, শফিকুল ইসলাম বাবু (১৯), আঃ রহমান আশিক (১৮), তৌহিদ (২৮), সৌরভ (১৯), আল আমিন (২৫), ইমন (২১), আরিফ (১৯), ইয়াছিন (১৯), শাকিল(১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আরিচপুর নদী বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply