প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবের সাথে বুধবার জিএমপি কমিশনার ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
জিএমপি কমিশনার এবং জেলা প্রশাসক মহোদয়ের আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া ও মহাপরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রকল্প পরিচালক, আশ্রয়ন-২, আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান ব্রাক সিডিএম, রাজেন্দ্রপুর এ যাত্রা বিরতি করেন। মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসক, গাজীপুরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আমন্ত্রনিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।

পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম স্ব-শরীরে সিনিয়র সচিবকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা সম্পর্কে ব্রিফ করে গাজীপুর মহানগরীর সামগ্রিক চিত্র তুলে ধরেন।
সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া পুলিশ কমিশনার কর্তৃক গৃহীত রোড ডিসিপ্লিন আনায়ন কার্যক্রম সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন। বিশেষ করে শিল্পসমৃদ্ধ গাজীপুর মহানগরীর অধিক জনসংখ্যার বিপরীতে স্বল্পসংখ্যক পুলিশ দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় পেশাদারিত্বের প্রশংসা করেন।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply