বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

কুমিল্লা চান্দিনায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত। প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৭৭ বার

কুমিল্লা চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায়
ট্রাকচাপায় সাদিয়া আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় জনতা ও স্কুলের শিক্ষার্থীরা। শনিবার (২৮ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার (১৪) কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে গোমতা ইশফিয়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী নিহতের সহপাঠী রিফাত জানায়, শনিবার স্কুল বন্ধ থাকায় বিদ্যালয়ে প্রাইভেট পড়ে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। নিহত স্কুলছাত্রীর মরদেহ মহাসড়কে রেখে অবরোধ করে দীর্ঘ ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবালসহ চান্দিনা থানা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফয়েজ ইকবাল জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পরিস্থিতি বতর্মানে নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories