শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

‘সিত্রাংয়ের’ কারণে বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৫৩ বার

ঘূর্ণিঝড় ‘সিত্রাংয়ের’ কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে।

সোমবার (২৪ অক্টোবর) সকালে বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ৩ নম্বর সংকেতের কারণে এরই মধ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব রুটের লঞ্চ ও  স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বরিশালে।

বরিশাল আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে ৫ থেকে ৮ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার ভোর রাতে বরিশাল অঞ্চলে আঘাত হানতে পারে।

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পায়রা বন্দর থেকে ৫২৫ কিলোমিটার দূরে আছে। গত ২৪ ঘণ্টায় ৩৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া নদীবন্দ‌রে ৩ ও সমুদ্রবন্দ‌রে ৭ নম্বর সংকেত র‌য়ে‌ছে। বরিশালে বর্তমানে বাতাসের গতিবেগ ২০ ন‌টিক্যাল মাইল থাকলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে বা‌তা‌সের গ‌তি‌বেগ ৭০ ন‌টিক্যাল মাইল। বৃষ্টির সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগও বাড়তে থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories