রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

মধ্যরাতে ঢাবিতে প্রশাসনের অভিযান,হলে ছাত্রলীগের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৮১ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলে অভিযান চালানো হয়।এ সময় অভিযানের খবর পেয়ে হলে অবস্থানকারীরা পালিয়ে গেলেও তাদের আলামত পায় প্রশাসন। এ সময় দুটি হলের ছয়টি রুম সিলগালা করে হল প্রশাসন।

সিলগালা হওয়া রুমগুলো হলো, জহুরুল হক হলের- ৩০১, ৩০২ ও ৩০৩ নং রুম। সলিমুল্লাহ মুসলিম হলের ২৫, ৩৩ ও ৩৯ রুম।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- দুই হলের প্রভোস্ট, হাউজ টিউটর, প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ।অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমি নিজে ও হল প্রভোস্টদের উপস্থিতে হল দুটিতে অভিযান চালানো হয়। দুই হলের তিনটি করে ছয়টি রুম সিলগালা করা হয়। জহুরুল হক হলে আমাদের অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায় তবে তাদের উপস্থিতির আলামত আমরা পেয়েছি, বাতিও জ্বালানো ছিল। আর সলিমুল্লাহ মুসলিম হলে একজন সাধারণ শিক্ষার্থীকে পাওয়া গেছে প্রভোস্টকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমাদের হলে কেউ অবস্থান করেনি। একজন সাধারণ শিক্ষার্থী তালা দেওয়ার কারণে বের হতে না পারায় অবস্থান করে, তাকে বের করে দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে হল গেট বন্ধ করে দেওয়া হয়। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি।শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, হলের যেসব রুম অবস্থানের আলামত পাওয়া গেছে সেগুলো সিলগালা করা হয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories