শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রয়োজনে সাভার মডেল থানায় পরীমণি

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৯৩ বার

মামলার প্রয়োজনে চিত্রনায়িকা পরীমণি এসেছেন ঢাকার সাভার মডেল থানায়। এর আগে গত ২৩ জুন মামলার আসামি নাসির ইউ আহমেদ ও তুহিন সিদ্দিকী অমিকে ৫ দিনের রিমান্ডে থানায় আনা হয়। রোববার দুপুর আড়াইটার দিকে পরীমণি একটি সাদা প্রাইভেট কারে সাভার মডেল থানায় আসেন। তিনি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির কক্ষে প্রবেশ করেন।

জানা যায়, মামলার প্রয়োজনে পরীমণিকে সাভার মডেল থানায় আসতে হয়েছে। পরীমণি আসার পর থেকে থানায় জনসাধারণ কিংবা সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। থানার প্রধান ফটক আটকে দেওয়া হয়েছে।এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, চিত্রনায়িকা পরীমণি সাভার থানায় কিছুক্ষণ আগে এসেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

গত ৮ জুন রাতে পরীমণি ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগে তোলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমির বিরুদ্ধে। ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমণি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories