মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

টিকটক করতে বয়স লাগবে সর্বনিন্ম ১৮ বছর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫১ বার

সোশ্যাল মিডিয়ায় আলোচিত প্ল্যাটফর্ম টিকটক। শর্ট ভিডিও তৈরিতে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এটি। এবার নতুন নিয়ম নিয়ে আসছে টিকটক। আর তা হলো, লাইভ ভিডিও প্রচারে বয়সসীমা বাড়ানো।অর্থাৎ এখন থেকে লাইভ সুবিধা পেতে ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এ ঘোষণা দিয়েছে চীনের ভিডিও প্ল্যাটফর্মটি।

ব্যবহারকারীদের রক্ষা করতেই এসব পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে টিকটক।টিকটক ব্লগ পোস্টে জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর থেকে কার্যকর হবে বয়সসীমার নতুন নিয়ম। তবে ১৮ বছরের নিচে ভিডিও করতে না পারলেও অন্যদের ভিডিও দেখার সুযোগ পাবে। এ ছাড়া চাইলে ভিডিও নির্মাতারা তাদের দর্শকদের বয়স নির্ধারণ করতে পারবেন। ফলে শুধু সেই ভিডিও দেখার সুযোগ পাবেন নির্দিষ্ট বয়সের দর্শকেরা। এখন থেকে ব্যবহারকারীরা লাইভে পাঁচজন পর্যন্ত অতিথিকে একসঙ্গে রাখতে পারবেন।এদিকে ‘ডিরেক্ট মেসেজ’ বা সরাসরি মেসেজ করার ক্ষেত্রে বয়সসীমা ১৬ করছে টিকটক। এই বয়সের নিচে কেউ ডিরেক্ট মেসেজ করতে পারবে না। অন্যদিকে কেবল ১৮ বছর হলেই পাঠানো যাবে ভার্চুয়াল উপহার।কোম্পানিটি লিখেছে, ব্যবহারকারীদের নিরাপত্তায় কোনো আপস করতে চাই না। আমাদের তরুণ সদস্যদের আরও সুরক্ষা দিতে চাই। 
তথ্যসূত্র : ম্যাশেবল

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories