বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

খুলনা ও বরিশালে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৯৮ বার

বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ খুলনাঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস)। সেক্ষেত্রে সিত্রাংয়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত। পূর্ব দিকে গেলে বাড়বে গতিবেগ। ঘূর্ণিঝড়ের সময় ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
জিএফএসর পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় ইতোমধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এতে আরও বলা হয়, সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের খুলনাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি খুলনা বিভাগ দিয়েই অতিক্রম করার নির্দেশ দিচ্ছে। যদি খুলনায় আঘাত হানে তাহলে ‘সিত্রাং’ এর গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
তবে ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্বদিকে সরে গেলে পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়বে। সেক্ষেত্রে ঝড়টির গতিবেগ আরও বাড়বে। তখন ঘণ্টায় গতিবেগ হতে পারে ১৫০ কিলোমিটার পর্যন্ত। এ ছাড়া ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের প্রবল আশঙ্কা রয়েছে। দেশের অনেক জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories