বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, পরিণত হতে পারে নিম্নচাপে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫২ বার

আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। শুক্রবার বা শনিবার এই লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক আবহাওয়া সতর্কতায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া সতর্কতায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। বজলুর রশিদ বলেন, ‘আগামীকাল বা পরশু লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’ঘূর্ণিঝড় হলে বাংলাদেশে এর কেমন প্রভাব পড়বে এই প্রশ্নের উত্তরে বজলুর রশিদ বলেন, ‘লঘুচাপটি অনেক দূরে অবস্থান করছে। এ কারণে এর দিক এখনো স্পষ্ট নয়।’ এদিকে আজ ২৪ ঘণ্টার এক আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories