বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

জেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণায় শূন্য ভোটে বাড়ি ফিরলেন এক সদস্য প্রার্থী

নেত্রকোণা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১২০ বার

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর নিজের ভোটাধীকার না থাকায় নির্বাচনে শূন্য ভোটে বাড়ি ফিরতে হলো এক সদস্য প্রার্থীকে। প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর কাছে এমন ভরাডুবি হয়েছে নেত্রকোনার আজহারুল ইসলাম বিপ্লব নামের সদস্য এক প্রার্থীর। তিনি অটোরিকশা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু ১৭১ ভোটের মধ্যে কেউই অটোরিকশা মার্কায় ভোট প্রদান করেননি।
সোমবার বিকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা পরিষদের ফলাফল প্রকাশের পর দেখা যায়, পুরো নির্বাচনে একটিও ভোট পড়েনি আজহারুল ইসলাম বিপ্লব নামের ওই প্রার্থীর বাক্সে। যা শুনে অনেকেই অবাক হয়েছেন। এ নিয়ে নেত্রকোণা সদরে আলোচনার ঝড় বইছে বিভিন্ন চায়ের দোকান, কফি হাউজ, পাড়া মহল্লায় !

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories