রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৭০ বার

ময়মনসিংহের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
এডিস মশা নিয়ন্ত্রণে পরিচালিত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (১০ অক্টোবর ২০২২) তারিখ বেলা ১২ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
অভিযান পরিচালনাকালে উপস্থিত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বছরের এই সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়, তাই সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ সময় এডিস মশা প্রতিরোধে সচেতনতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories