বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

টঙ্গীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে অপ-প্রচার, থানায় জিডি

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৯০ বার

টঙ্গীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ-প্রচার করার অভিযোগ উঠেছে হারুন রশিদ (৩৮) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় গত ৮ অক্টোবর ২০২২ ইং টঙ্গী পশ্চিম থানার সাধারণ ডায়েরি নং-৩৯২ রজু করেছেন টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির আহমেদ নিজে। হারুন রশিদ কর্তৃক ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর টঙ্গী ও গাজীপুরের সর্বসাধারণ মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

অভিযুক্ত হারুন রশিদ টঙ্গী পশ্চিম থানার মিলগেট নামাবাজার বস্তি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে সে গাজীপুরের ভবানীপুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, হারুন রশিদ গত ৭ অক্টোবর সন্ধ্যায় ও পরবর্তী বিভিন্ন সময়ে টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির আহমেদ এর ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে ‘মো হারুন রশিদ’ নামের ফেসবুক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন স্ট্যাটাস দিয়ে মানহানীকর বিভিন্ন অপ-প্রচার চালিয়ে আসছে।

এলাকাবাসী জানান, সাবেক ছাত্রলীগ নেতা হারুনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। দেলোয়ার হোসেন নামে এক যুবকের হাত কাটাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের দায়ে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাসে অপ-প্রচারের কারনে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories