বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

বাজারে এল গুগলের পিক্সেল ৭ সিরিজের ফোন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫৫ বার

ভারতের বাজারে এসেছে গুগলের নিজস্ব ফোন গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো। ফোন দুটি ভারতে বাজারে মিলবে যথাক্রমে ৫৯ হাজার ৯৯৯ রুপি এবং ৮৪ হাজার ৯৯৯ রুপিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।গুগলের সর্বশেষ এই ফ্ল্যাগশিপ ফোনটিতে ব্যবহার করা হয়েছে, সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি (সিস্টেম অন আ চিপ) প্রসেসর। পিক্সেল ৭ ফোনে মূল ক্যামেরা হলো ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। পিক্সেল ৭ প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। দুটি ফোনেই সেলফি ক্যামেরায় দেওয়া হয়েছে ১০ দশমিক ৮ মেগাপিক্সেল লেন্স। ক্যামেরাকে ধুলো এবং পানি থেকে রক্ষা করতে ব্যবহার করা হয়েছে আইপি ৬৮ রেটিং।

গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো উভয় ফোনেই অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৩। পিক্সেল ৭ ফোনের ডিসপ্লের দৈর্ঘ্য ৬ দশমিক ৩২ ইঞ্চি। ফুল এইচডি (২৪০০ x ১০৮০ পিক্সেল) ওএলইডি ডিসপ্লেতে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ৮ জিবি র‍্যামের সঙ্গে ব্যবহার করা হয়েছে সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি। এ পিক্সেল ৭ ফোনে দেওয়া হয়েছে ২৫৬ গিগাবাইট ইনবিল্ট স্টোরেজ। ডুয়াল সিমের (ন্যানো+ই–সিম) ফোনটিতে ৫জি ইন্টারনেট সংযোগেও ব্যবহার করা যাবে।অপরদিকে, গুগলের পিক্সেল ৭ প্রো ফোনটি পিক্সেল ৭ এর চেয়ে কিছু এগিয়ে। ফোনটিতে ৬ দশমিক ৭ ইঞ্চি কোয়াড এইচডি (৩১২০ x ১৪৪০ পিক্সেলস) এলটিপিটিও ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২গ হার্জ। ১২ জিবি র‍্যামের ফোনটিতে পিক্সেল ৭ ফোনের মতোই সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি প্রসেসর ব্যবহার করা হয়েছে। দেওয়া হয়েছে ২৫৬ গিগাবাইটের বিশাল ইনবিল্ট স্টোরেজ।এ ছাড়া, আরও অন্যান্য প্রয়োজনীয় সব সেবাই রয়েছে ফোনটিতে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories