মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

আমান সাহেব স্বপ্নে দেখে বলে ফেলেছেন : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪৯ বার

১০ ডিসেম্বরের পর খালেদার নির্দেশে দেশ চলবে’-বিএনপি নেতা আমান উল্লাহ আমান স্বপ্ন দেখে এমন কথা বলে ফেলেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায়, বদান্যতায় কারাগারের বাইরে আছেন। আমান সাহেবরা যদি এমন উল্টা-পাল্টা স্বপ্ন দেখতে থাকেন, তাহলে সরকারকে ভাবতে হবে প্রধানমন্ত্রী যে কৃপা বা বদান্যতা দেখিয়েছেন, সেটি আদৌ দেখানো প্রয়োজন কি না, নাকি তাকে কারাগারে পাঠাতে হবে।বিএনপির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত— বলে সুলতানা কামালের মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সুলতানা কামাল একজন মানবাধিকারকর্মী ও দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী। তার অনেক বক্তব্যের সঙ্গে আমি নিজেও একমত নই। তার বেশিরভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা, সেটা স্বাধীনতা বিবর্জিত। যারা এ ধরনের মানবাধিকারকর্মী ও সমালোচক, তারা নিজেদের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখেন। তাদের সেই বক্তব্যের সমালোচনা হতে পারে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, সেটা হওয়া উচিত নয়।তথ্যমন্ত্রী বলেন, ‘যেভাবে রিজভী আহমেদ তার ব্যাপারে বক্তব্য রেখেছেন, যেভাবে তাকে আওয়ামী লীগের দালাল বলেছেন, কখন রিজভী আহমেদ মির্জা ফখরুল সাহেবকে বলে বসেন উনিও আওয়ামী লীগের দালাল, সেই শঙ্কার মধ্যে আছি। একজন রিজভী আহমেদ থাকলে বিএনপির আর কিছু লাগে না। আমি মনে করি, তার এই বক্তব্যটা স্বাধীনতা এবং শিষ্টাচার বহির্ভূত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories