রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

কুমিল্লা চান্দিনায় ডিবি পুলিশের অভিযানে ৩০০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ আটক-১

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৭০ বার

কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে ৩০০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক চোরাচালানে ব‍্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে ডিবি পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) সকাল ভোরে জেলার চান্দিনা বাস স্ট‍্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত আসামি মো: জাহিদ হাসান (২১) জেলার বরুড়া উপজেলার আমড়াতলি ইউপির সাতবাড়িয়া এলাকার মৃত. জসিম উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫ টায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ডের অন্তর্গত চান্দিনা বাস স্ট্যান্ড সংলগ্ন জনৈক আঃ মালেকের চা দোকানের সামনে চট্টগ্রাম-টু-ঢাকাগামী মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। সাদা রংয়ের একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাজা উদ্ধার করে পুলিশ। এসময় মাদক চোরাচালানে ব‍্যাবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে ডিবি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া আটককৃত আসামী হাসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামী মোঃ সাগরের সহায়তায় উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা এবং ফেনসিডিল চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য ঢাকা নিয়ে যাইতেছিল।
শনিবার দুপুরে সহকারি উপ-পরিদর্শক (এস.আই) মোঃ মিজানুর রহমান বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেযণ করা হয়েছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories