বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোর গুরুদাসপুরে গৃহবধুকে হত্যা স্বামী-শাশুড়ি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৫৯ বার

নাটোরের গুরুদাসপুরে রাত্রী (২২) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
শুক্রবার (৭ অক্টোবর) গভীর রাতে গুরুদাসপুর পৌরসদরের খামারনাচকৈড় খোয়ার পাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধুর বাবা রঞ্জু প্রামানিক থানায় বাদি হয়ে গৃহবধুর স্বামী মোঃ নাঈম হোসেন (২৭) ও শাশুড়ী আরবি বেগম (৫০) এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন স্থানীয় সুত্রে জানাযায়, পৌরসদরের খোয়ার পাড়া মহল্লার মৃত রবিউল ইসলামের ছেলে নাঈমের সাথে ৪ বছর পূর্বে একই মহল্লার রঞ্জু প্রামানিকের মেয়ের বিয়ে হয় তাদেরর পরিবারে আড়াই বছরের একটি কন্যা সন্তান আছে। বিয়ের পর থেকেই রাত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করত তার স্বামী ও শাশুড়ি। গত শুক্রবার বিকেলে ফরিদা বেগম তার মেয়ের শশুড় বাড়িতে আসে তার মেয়ে
গ্যাসের চুলা কিনবে কিনা সে বিষয়ে কথা বলতে। একপর্যায়ে চুলা কেনাকে কেন্দ্র করে রাত্রী ও তার মা ফরিদা বেগমের সাতে রাত্রির শাশুড়ি ও স্বামী নাঈম হোসেনের কথা কাটাকাটি হয় রাত্রির মা বাসায় ফিরে গেলে গভীর রাতে রাত্রীকে বেধড়ক পিটিয়ে আহত করে তার স্বামী ও শাশুড়ি। রাত্রির ডাক চিৎকার শুনে স্থানীয়রা নাঈমের বাড়িতে গিয়ে দেখেন রাত্রীকে পিটিয়ে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখে তার স্বামী ও শাশুড়ী পালিয়েছে। রাত্রীর বাবা রঞ্জু প্রামানিক বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন
করতো তারা। তারা আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর কঠিন বিচার দাবি করছি
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, গৃহবধূ রাত্রীর বাবা হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ীকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাত্রির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে এবং আসামীদের
গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories