বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে প্রতিমা বিসর্জন দেখতে
গিয়ে পানিতে ডুবে আকাশ নামে যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৪৭ বার

নান্দিনা থেকে বন্ধুদের সাথে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে আকাশ রানা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আকাশ রানা সোজাউর রহমানের ছেলে। গত কয়েক বছর ধরে আকাশ তার মাকে নিয়ে নান্দিনা বকুলতলায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার আসল বাড়ী জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের বগালি গ্রামে।

জামালপুর ফায়ার সার্ভিস বুধবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে আকাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে জেলার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, আজ সন্ধ্যায় জামালপুর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিজর্সন দিতে যায় হিন্দু সম্প্রদায়ের লোকজন। ওই আনন্দ অনুষ্ঠানে যোগ দেয় আকাশ রানা ও তার বন্ধুরা। বিসর্জনের পূর্ব মুহূর্তে মদ্যপ অবস্থায় প্রতিমার উপর ওঠে আনন্দ ফূর্তি করতে গিয়ে প্রতিমার নীচে চাপা পড়ে পানিতে ডুবে যায় আকাশ।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকাশের বাবা সোজাউর রহমান জানান, আকাশ প্রতি বছরই বন্ধু বান্ধব নিয়ে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দেয়। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বিকালে সে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে তারা খবর পান আকাশ প্রতিমার নীচে চাপা পড়ে পানিতে ডুবে মারা গেছে।

জামালপুর থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ ইমন জানান, লাশ উদ্ধার জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories