শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টঙ্গীতে পরিবহন শ্রমিকদের আন্দোলন

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৯৬ বার

গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।গতকাল শনিবার দুপুরে চেরাগআলী ট্রাক স্ট্যান্ডের সামনে প্রায় ২ ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ্ব অবরোধ করে আন্দোলন করে শ্রমিকরা।

শ্রমিকরা জানান, মেঘনা রোডে পার্কিং এ রাখা প্রায় ৫০ টি গাড়ি ভাঙ্গচুর করেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।এর জের ধরে ট্রাক স্ট্যান্ডের সামনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি গাড়ি ভাংচুর করে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক(দক্ষিণ) মো.আলমগীর হোসেন বলেন, সড়কের উপর গাড়ি রাখা নিয়ে শ্রমিকদের সাথে ট্রাফিক সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি হয়।একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিষয়টা নিয়ে ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে সমাধান করা হয়েছে,শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়েছে, বিক্ষুব্ধ শ্রমিকরা যেহেতু পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে গাড়িটি সরকারি সম্পদ তাই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
গাজীপুর জেলা ট্রাক ও কাবার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ট্রাফিক পুলিশের সদস্যরা
নিউ মেঘনা সড়কের পার্কিং করা প্রায় ৩০ থেকে ৪০টি ট্রাকের গ্লাস,হেডলাইট সহ বিভিন্ন সরঞ্জামাদি ভাঙচুর করে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories