গাজীপুরের কাপাসিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম বার্ষিকী।
এ উপলক্ষে কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে (২৮ সেপ্টেম্বর) বুধবার দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে,আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ৪ আসনের সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ্,অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কোহিনুর রহমান, কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক,দিলারা আক্তার মনিসহ সাংবাদিকবৃন্দ,পুলিশ সদস্য,উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাগন।
আলোচনা সভা শেষে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা ও তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply