শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

কাপাসিয়ায় অবৈধভাবে কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরি, ধ্বংস করলো ভ্রাম্যমান আদালত

কাপাসিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২ বার

গাজীপুর -কাপাসিয়ায় অবৈধভাবে কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানার ১১টি চুল্লি ভেকু দিয়ে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তরগাঁও ইউনিয়নের মাঝি টেক ও বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর ২টি স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন।

এ-সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বন উজার করে অবৈধভাবে কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরি করে ব্যবসা পরিচালনার দায়ে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ভেকু দিয়ে ১১টি চুল্লি ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধ কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সকল জায়গায় পরিবেশ দুষণ হয় সেখানে অভিযান করে তা বন্ধ করে দেওয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, থানা পুলিশ ও আনসার সদস্যরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories