২০ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকার সময় হালুয়াঘাট আওয়ামীলীগ কার্যালয় হালুয়াঘাট এর কৃতি সন্তান নাজমুল হক মন্ডল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়।
সভার শুরুতেই স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে স্বেচ্ছাসেবকলীগের সভাপতিকে আওয়ামী লীগের পক্ষে সভাপতিম সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরন করেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র খায়রুল আলম ভূঞা । এছাড়া সাবেক সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বজলুর রহমান, আবদুল ওয়াহাব, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, আবদুর রহমান, কাঞ্চন সরকার, মাযাহারুল ইসলাম, সাবেক ছাত্রলীগে নতা ইমরান হান্নানসহ বাংলাদেশ আওয়ামী লীগ, হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।উক্ত সভায় সভাপতিত্ব করেন নোমান মন্ডল, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
সঞ্চালনায় ছিলেন সাগর সরকার, পলাশ রিসিল, আহসানুল হাবিব সাদী।
Leave a Reply