শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

হালুয়াঘাটে হাতি মারার ফাঁদে জড়িয়ে এক জনের মৃত্যু

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০২ বার

ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের ১ নং ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলি গ্রামে, আব্দুল জব্বারের পুত্র তিন সন্তানের জনক জাহাঙ্গীর আলম (৩৫) মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতি মারার জন্য জেনেরেটর দিয়ে বানানো ফাঁদের তারে জড়িয়ে মৃত্যু বরন করে।
মৃত জাহাঙ্গীরের ভাই ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, কিছু দিন ধরে প্রতি দিন সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে হাতির পাল এসে আমন ফসল,সবজী খেয়ে ক্ষতি করে চলে যায়। ফলের চারা গাছের ব্যাপক ক্ষতি করে, কিছু না পেলে ঘরবাড়ীতে আক্রমণ করে ভাংচুর করে। গ্রামবাসী অতিষ্ট হয়ে জেনেরেটর দিয়ে বিদ্যুৎ এর ফাঁদ তৈরী করে হাতি আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য। ইতিমধ্যে একটি হাতি সেই ফাঁদে পড়ে আহত হয় এবং তার ছিড়ে যায়। জাহাঙ্গীর আলম সেই ছেড়া তার ঠিক করতে গেলে নিজেই তারের সাথে জড়িয়ে পড়ে। পরে তাকে সেই খান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান এম সুরুজ মিয়া বলেন, বর্তমান সময়ে ভারত থেকে দলে দলে হাতি এসে এই এলাকায় মানুষের জানমালের ব্যাপক ক্ষতি করছে, জাহাঙ্গীর জেনেরেটর তারে জড়িয়ে মারা যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন,সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার কথা বলেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, আমরা সিমান্ত এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি। নিহত ব্যক্তি হাতি তাড়ানোর জন্য জেনারেটার তৈরি করেন। নিজের পাতা ফাঁদে পড়ে নিজে মৃত্যু বরণ করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
উল্লেখ যে, সীমান্তবর্তী কড়ইতলী পাহাড়ের ঢালে ফসলি জমি রক্ষা করতে গিয়ে ভারতীয় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ভারত বাংলাদেশ সীমান্তে কাছে নওশের আলীর নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories