সোমবার নির্মানের প্রায় ৪ বছর অপেক্ষার পর হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভার্চ্যুয়ালি শুভ উদ্বোধন এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্টিত হয়। ভার্চ্যুয়াল সভায় প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজ্জামেল হক, এম,পি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সোহেল রানা, উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন, খায়রুল আলম ভূঞা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ও মেয়র, হালুয়াঘাট পৌরসভা। শাহিনুজ্জামান খান , অফিসার ইনচার্জ, হালুয়াঘাট থানা, আবুল হোসেন আজাদ, সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, এম সুরুজ মিঞা, সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ও চেয়ারম্যান, ০১ নং ভূবনকুড়া ইউনিয়ন পরিষদ,বীর মুক্তিযোদ্ধ কবিরুল ইসলাম বেগ, সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, হালুয়াঘাট মিসেস ঝর্না ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান, হালুয়াঘাট উপজেলা, আবদুর রহমান সদস্য আওয়ামী লীগ, মকবুল হোসেন, প্যানেল মেয়র-১, কাউন্সিলর ০৯ নং ওয়ার্ড, হালুয়াঘাট পৌরসভা, ওয়ারিছ উদ্দিন সুমন, চেয়ারম্যান, ১০ নং ধুরাইল ইউনিয়ন পরিষদ,মোহাম্মদ ছামাদুল ইসলাম, চেয়ারম্যান, ০২ নং জুগলী, বিভিন্ন ইউনিয়েনের মুক্তিযোদ্ধা গণ,শহীদ মুক্তিযুদ্ধের পরিবার বর্গ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ, হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও হালুয়াঘাট পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশ আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনেক দিন পর হলেও প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনের জন্য সকল মুক্তিযুদ্ধাদের পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
Leave a Reply