শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

হালুয়াঘাটে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ কৃষকের মৃত্যু

সমীর সরকার. হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫ বার

হালুয়াঘাট উপজেলার সীমান্ত বর্তী গ্রামে কড়ইতলীর পাহাড়ের ঢালে ফসলি জমি রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে নওশের(৬৪) নামের এক বৃদ্ধ কৃষক মর্মান্তিক মৃত্যু হয়, সে কড়ইতলী গ্রমের মৃত মুসলেম উদ্দিন ওরফে নূর মোহাম্মদের পুত্র, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

জানা যায়, বৃহ ঃবার রাত আনুমানিক ১ টা দিকে এক দল হাতি  বাংলাদেশ  ভারত সিমান্ত পিলার ১১২২ নম্বরের কাছ দিয়ে নেমে এসে আমন ধানের ক্ষেত নষ্ট করে। এ খবর প্রচার হওয়ার পর পরই গ্রামবাসী  হাতির আক্রমণ থেকে ফসলী জমি রক্ষ করার জন্য টর্চ লাইট,মশাল জ্বলিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে চিৎকার করে তাড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে হাতির দল গ্রাম বাসীর কে তাড়া করে,সবাই ফিরতে পারলেও বৃদ্ধ কৃষক ধানের জমিতে পড়ে যান সাথে সাথেই হাতি তাকে ধরে শুড় দিয়ে পেঁচিয়ে  পায়ে পিষ্ট করে, গ্রাম বাসীর অনেক প্রচেষ্টায় বৃদ্ধ কে আহত অবস্থায় উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  এ দিকে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলে আইন গত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories