শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন নায়ক আলমগীর

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১০০ বার

ঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির এক সভায় বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা নায়ক আলমগীরকে সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি করা হয়েছে। শুক্রবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্টিয়ারিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অভিনেত্রী সারাহ বেগম কবরী’র মৃত্যুতে সভাপতির পদ শূন্য থাকায় সংগঠনের কার্যকরী সভাপতি চিত্রনায়ক আলমগীরকে সভাপতি এবং কণ্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি মনোনীত করা হয়।

১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হলে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন চিত্রনায়ক আলমগীর। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories